বিপুল আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে ময়মনসিংহে শুরু হয়েছে দেবী বিসর্জন: এসপি ও পুলিশ প্রশাসনের কড়া নিরাপত্তায় চলছে দুর্গোৎসবের শেষ পর্ব

সংবাদ থেকে
ঢাকের বাদ্য, ভক্তদের উলুধ্বনি, ধুনুচি নাচ আর সিঁদুর খেলার বিপুল আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে ময়মনসিংহে শুভ বিজয়া দশমীতে শুরু হয়েছে প্রতিমা বিসর্জনের আনুষ্ঠানিকতা। মণ্ডপে মণ্ডপে আনন্দঘন পরিবেশ ও শুভেচ্ছা বিনিময় শেষে দুপুর গড়িয়ে বিকেল থেকেই ঐতিহ্যবাহী ব্রহ্মপুত্র নদসহ জেলার বিভিন্ন নির্ধারিত জলাশয়ে শুরু হয়েছে প্রতিমা বিসর্জনের বর্ণাঢ্য শোভাযাত্রা ও কার্যক্রম। ভক্তদের এই মহাসমারোহ ও আনন্দ-উৎসবকে সম্পূর্ণ নিরাপদ ও বিঘ্নহীন রাখতে ময়মনসিংহ জেলা জুড়ে গ্রহণ করা হয়েছে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা।
বিসর্জন প্রক্রিয়া যাতে অত্যন্ত সুশৃঙ্খল, সুনির্দিষ্ট নিয়ম মেনে ও শান্তিপূর্ণভাবে পরিচালিত হয়, তা নিশ্চিত করতে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার (এসপি), অতিরিক্ত পুলিশ সুপারগণ, কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি), গোয়েন্দা শাখার (ডিবি) ওসি সহ আইনশৃঙ্খলা বাহিনীর সকল স্তরের কর্মকর্তা ও সদস্যরা শুরু থেকেই মাঠপর্যায়ে সক্রিয় রয়েছেন।
বিকেল থেকেই শহরের কাঁচিঝুলি, কাচারীঘাটসহ ব্রহ্মপুত্র নদের বিভিন্ন বিসর্জন ঘাটে সর্বস্তরের মানুষের ঢল নামে। ভক্তদের শোভাযাত্রা ও বিসর্জনস্থলগুলোতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে তদারকি করছেন পুলিশ সুপারসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


