25 October 2026, 03:33 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

গফরগাঁওয়ে সিপিবি নেতৃবৃন্দের পূজা মন্ডপ পরিদর্শন

Source: Dhaka News24 / Bangladesh

সংবাদ থেকে

গফরগাঁও(ময়মনসিংহ)প্রতিনিধিঃবাংলাদেশের কমিউনিস্ট পার্টি(সিপিবি)গফরগাঁও উপজেলা শাখার নেতৃবৃন্দ মঙ্গলবার সন্ধ্যায় গফরগাঁও পৌর এলাকার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে ভক্তবৃন্দসহ আয়োজকদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।পরিদর্শনকালে সিপিবি গফরগাঁও শাখার সম্পাদক কমরেড এডভোকেট সাইফুস সালেহীন,জামাল উদ্দীন,আব্দুল কুদ্দুস বয়াতী,বাবুল শেখ প্রমুখ উপস্হিত ছিলেন।নেতৃবৃন্দ শহরের শ্রী শ্রী মঙ্গল চন্ডী যুব সংঘ, সনাতনী যুব সংঘ ও বাগানবাড়ী যুব সংঘ আয়োজিত পূজা মন্ডপ পরিদর্শন করেন।এ সময় গফরগাঁও পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলীপ রায়,সাধারণ সম্পাদক অনীল রায়,চিত্ত রঞ্জন ঘোষ,শিপুল ঘোষ নেতৃবৃন্দকে উষ্ণ অভ্যর্থনা জানান।ভক্তবৃন্দকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে সিপিবি উপজেলা শাখার সম্পাদক কমরেড এডভোকেট সাইফুস সালেহীন বলেন সত্য,ন্যায় ও শুভ শক্তির দেবী দূর্গার চেতনা সবার অন্তরে ধারণ করে সমাজ ও রাস্ট্র থেকে সব অন্যায়,অবিচার, শোষণ-নিপীড়ণ প্রতিহত করতে পারলেই অসুর বধ সম্ভব।একই সাথে তিনি ধর্ম,বর্ণ,জাত-পাত নির্বিশেষে সবাইকে নিয়ে শান্তি ও সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান জানান।

Original report: Dhaka News24

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

More From This Source

Latest

Trending