২১ অক্টোবর ২০২৬, ২০:২৬ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

ঝিনাইদহে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গোৎসব

সূত্র: Meherpur Pratidin / বাংলাদেশ

সংবাদ থেকে

ঝিনাইদহে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে ছয় দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব। বুধবার (২১ অক্টোবর) বিকেল ৪টা থেকে নবগঙ্গা নিরঞ্জন ঘাটে শুরু হয় প্রতিমা বিসর্জন। নেচে-গেয়ে ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানান ভক্তরা।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, দেবী দুর্গা কৈলাসে স্বামীর ঘরে ফিরে গেলেন। আগামী শরতে আবারও তিনি আসবেন এই ধরণিতে, যা তাঁর বাবার ঘর হিসেবে পরিচিত।

এবার দেবী দুর্গার আগমন ঘটেছিল ঘোড়ায় চড়ে, আর গমন নৌকায়। নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়। এর মধ্য দিয়ে এ বছরের মতো শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।

মূল প্রতিবেদন: Meherpur Pratidin

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

একই ঘটনা

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর