২২ অক্টোবর ২০২৬, ০০:৩৩ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

ঢাক-কাসরের বাজনায় নাচে-আনন্দে শোভাযাত্রার সমাপ্তি

সূত্র: Sarabangla / বাংলাদেশ

সংবাদ থেকে

ঢাকা: প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শেষ হতে চলেছে। ছয় দিনের আনন্দ-উৎসব, পূজা-অর্চনা এবং দর্শনার্থীদের উপচে পড়া ভিড় শেষে এখন মণ্ডপে মণ্ডপে চলছে দেবী দুর্গাকে বিদায় জানানোর শেষ প্রস্তুতি। বিদায়ের এই ক্ষণে ভক্তদের মনে আনন্দের পাশাপাশি কাজ করছে এক ধরনের মন খারাপের আবহ।

বুধবার (২১ অক্টোবর) বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে বর্ণাঢ্য বিজয়া শোভাযাত্রা শুরু হয়। মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতৃত্বে এই শোভাযাত্রাটি ওয়াইজঘাটে গিয়ে শেষ হয় । এরপর রাজধানীর নির্ধারিত বিভিন্ন ঘাটে প্রতিমা বিসর্জন দেওয়া হবে।

এ সময় ঢাক ও কাশরের তালে তালে নাচে-আনন্দে উৎসবে মেতে উঠেন নারী পুরুষ সকলে। বিদায় নিচ্ছেন দুর্গা দেবে আবার আসবেন সামনে বছর। সেই অপেক্ষায় উৎসবে আনন্দে মেতে উঠেছে হিন্দু সম্প্রদায়ের মানুষরা।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর