শয়তান মুমিনের সবচেয়ে বড় শত্রু
সূত্র: Silkcity News / ধর্ম

সংবাদ থেকে
শয়তান মুমিনের জীবনে এমন এক শত্রু, যে প্রকাশ্যে শত্রুতা করে না; বরং বন্ধুর বেশে কাছে আসে। সে সরাসরি পাপের দিকে ডাকলে মানুষ হয়তো সতর্ক হয়ে যেত।
তাই সে কখনো পাপকে আকর্ষণীয় করে তোলে, কখনো অন্যায়কে যুক্তিসংগত বলে মনে করায়, কখনো নেক আমলে অলসতা সৃষ্টি করে, আবার কখনো মানুষের অন্তরে হতাশা, অহংকার, হিংসা ও সন্দেহের বীজ বপন করে।
তার লক্ষ্য হলো ধীরে ধীরে মানুষকে আল্লাহর স্মরণ, আনুগত্য ও সরল পথ থেকে দূরে সরিয়ে দেওয়া। তাইতো পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু; সুতরাং তোমরা তাকে শত্রু হিসেবেই গ্রহণ করো।’ (সুরা : ফাতির, আয়াত : ৬)
মূল প্রতিবেদন: Silkcity News
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗





