২০৫০ সালে এশিয়া-প্যাসিফিকে বন্যার ক্ষতি ছাড়াতে পারে ১৯৯ বিলিয়ন ডলার: এডিবি
সংবাদ থেকে
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উপকূলীয় বন্যার ঝুঁকি বাড়ছে। কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া না হলে ২০৫০ সালের মধ্যে এ অঞ্চলে বন্যাজনিত বার্ষিক আর্থিক ক্ষতি বেড়ে ১৯৯ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। তবে উপকূলীয় সুরক্ষা ও জলবায়ু অভিযোজন খাতে সময়মতো বিনিয়োগ করা গেলে সম্ভাব্য ক্ষতির তুলনায় বহুগুণ বেশি সুফল পাওয়া সম্ভব বলে জানিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
বুধবার (২১ অক্টোবর) প্রকাশিত ‘এশিয়া-প্যাসিফিক ক্লাইমেট রিপোর্ট ২০২৬: কোস্টাল রিস্কস অন দ্য রাইজ—অ্যাকশনস ফর আ রেজিলিয়েন্ট ফিউচার’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে সংস্থাটি। ম্যানিলায় এডিবির প্রধান কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৩০টি উপকূলীয় অর্থনীতিতে বন্যার কারণে বছরে প্রায় ২৭ বিলিয়ন ডলারের ক্ষতি হচ্ছে। কার্যকর অভিযোজন ব্যবস্থা না নেওয়া হলে ২০৫০ সাল নাগাদ এ ক্ষতির পরিমাণ বেড়ে ১৭২ বিলিয়ন থেকে ১৯৯ বিলিয়ন ডলারে দাঁড়াতে পারে। ২১০০ সাল নাগাদ তা আরও বেড়ে ৫২০ বিলিয়ন থেকে ৭৩৯ বিলিয়ন ডলারে পৌঁছানোর আশঙ্কা রয়েছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗





