বড় জয়ের উদ্দেশ্যে মাঠে নেমে ১৬০ রানেই অলআউট বাংলাদেশ
সূত্র: Sarabangla / খেলা

সংবাদ থেকে
ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনাল খেলতে হলে আজ আফগানিস্তানকে হারাতে হবে বড় ব্যবধানে। কিন্তু বড় ব্যবধানে হারাতে নেমে বাংলাদেশ উল্টো বড় হারের মুখে! আফগানদের বিপক্ষে আগ ব্যাট করতে নেমে ১৬০ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ।
ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তাই সিরিজের ফাইনাল খেলতে হলে আজ আফগানদের হারাতে হবে বড় ব্যবধানে। ফাইনালে যেতে বাংলাদেশের সামনে সমীকরণ এমন- জিততে হবে ৪১ রানের ব্যবধানে।
টস জিতে আগে ব্যাটিং করার সুযোগও পায় বাংলাদেশ। কিন্তু ব্যাটিং করতে নেমে তাওহিদ হৃদয়ের দলের যাচ্ছে-তা অবস্থা! ১৬০ রানেই অলআউট। শারজাহর পিচ যেমন ব্যাটিং সহায়ক, তাতে এই পুঁজি নিয়ে আফগানদের বিপক্ষে ৪১ রানে জয়ের স্বপ্ন কঠিনই বটে।
মূল প্রতিবেদন: Sarabangla
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


