২৫ অক্টোবর ২০২৬, ০৮:৫১ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

মাধবদীতে ডাইং কারখানার বয়লারে আগুন

সূত্র: Arthosuchak / অর্থনীতি

সংবাদ থেকে

নরসিংদীর মাধবদীতে একটি ডাইং কারখানার বয়লারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কারখানাটির চার কর্মী আহত হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) বিকেলে উপজেলার বিরামপুর এলাকার কালীবাড়ি ডাইংয়ে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে কারখানাটির বয়লারে আগুন লাগলে খবর পেয়ে মাধবদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়লে নরসিংদী সদর ফায়ার সার্ভিসের আরও তিনটি ইউনিট যোগ দেয়। পাঁচটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আহতদের মধ্যে কারখানাটির ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার শ্যাম্পু মিয়া ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ার জামালকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বাকি দুজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

মূল প্রতিবেদন: Arthosuchak

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

একই ঘটনা

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর