জিম্বাবুয়ের পর আফগানিস্তানের বিপক্ষেও বিধ্বস্ত হয়ে বিদায় বাংলাদেশ

সংবাদ থেকে
ব্যাটিংয়ে বিপর্যয়, বোলিংয়ে শুরুতে আশা জাগিয়েও শেষ পর্যন্ত হলো না বিশেষ কিছু। জিম্বাবুয়ের পর আফগানিস্তানের কাছেও হেরে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ থেকে খালিহাতেই বিদায় নিতে হচ্ছে বাংলাদেশকে। বাংলাদেশ আগে ব্যাট করে ১৬০ রানেই গুটিয়ে গেলে পরে রান তাড়া করতে নেমে ৮৭ বল হাতে রেখেই ৭ উইকেটে জিতেছে আফগানিস্তান। তাতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওঠার স্বপ্নও শেষ হয়েছে বাংলাদেশের।
ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৯৯ রানের বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। ফলে ফাইনালে যেতে আফগানিস্তানকে হারাতে হতো বড় ব্যবধানে। কিন্তু বড় ব্যবধানে হারানো কী, উল্টো নিজেরাই হারতে হলো বড় ব্যবধানে!
বুধবার (২১ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে বাংলাদেশের সামনে টার্গেট ছিল জিততে হবে নূন্যতম ৪১ রানের ব্যবধানে। কিন্তু ব্যাটাররা স্কোরবোর্ডে পর্যাপ্ত রানই জমা করতে পারেননি।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗