১৩ বছরে সড়কে ১ লাখ ২৫ হাজার মানুষের মৃত্যু
সূত্র: Chandpur Times / বাংলাদেশ

সংবাদ থেকে
কৌশলগত পরিবহন পরিকল্পনা উপেক্ষা করে সড়কে বেপরোয়া কাঠামোগত উন্নয়নের মধ্যদিয়ে ত্রিমাত্রিক যাতায়াত ব্যবস্থা গড়ে তোলার পরিবর্তে একচেটিয়া মানুষের যাতায়াত সড়কে নিয়ে আসায় বিগত সরকারের এমন ভুলনীতি সড়কে দুর্ঘটনা বেপরোয়াভাবে বাড়িয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষ্যে ২১ অক্টোবর সকালে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী এমন অভিযোগ করেন।
তিনি বলেন, স্বাধীনতার পূর্বে এদেশের প্রধান যাতায়াত মাধ্যম ছিল নৌ-পথ,২য় অবস্থানে ছিল রেলপথ নিরাপদ ও স্বাশ্রয়ী এ দু’পথে ৮০% মানুষের যাতায়াত হতো। সড়কে মাত্র ২০% মানুষের যাতায়াত ছিল। তখন সড়ক দুর্ঘটনাও ২০ % সীমিত ছিল।
মূল প্রতিবেদন: Chandpur Times
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




