আবহাওয়া শুষ্ক থাকতে পারে আজ
সূত্র: Sarabangla / বাংলাদেশ

সংবাদ থেকে
ঢাকা: অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ। তবে আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। একই সঙ্গে উত্তর-উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। এছাড়া দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
মূল প্রতিবেদন: Sarabangla
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗





