শেরপুর সীমান্তে হাতি-মানুষের সংঘাত নিরসনে প্রয়োজন সমন্বিত উদ্যোগ

সংবাদ থেকে
শেরপুর জেলার গারো পাহাড় এলাকায় বন্য হাতি ও মানুষের সংঘাত দিন দিন বাড়ছে। এই সংঘাত নিরসনে বন বিভাগের নজরদারি বৃদ্ধিসহ সমস্যার স্থায়ী সমাধানে প্রশাসনের সমন্বিত পরিকল্পনা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞ, গবেষক ও স্থানীয় ভুক্তভোগীরা।
বাংলাদেশ এলিফ্যান্ট রেসপন্স টিমের প্রশিক্ষক আদনান আজাদ বাসসকে বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হাতির নিরাপদে বেঁচে থাকার পরিবেশ গড়ে তুলতে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করতে হবে।
তিনি বলেন, হাতি লোকালয়ে প্রবেশ করলে আতঙ্কিত হয়ে হাতিকে ঘিরে ধরা, আঘাত করা কিংবা অনিরাপদভাবে তাড়ানোর চেষ্টা করা উচিত নয়। এ ধরনের পরিস্থিতিতে প্রশিক্ষিত রেসপন্স টিমের সহায়তা নেওয়া প্রয়োজন। স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং বন বিভাগের সঙ্গে মানুষের সমন্বয় জোরদার করেও এই সংঘাত কমানো সম্ভব।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗