আমানত ও রেমিট্যান্সে ঘুরে দাঁড়াচ্ছে ইসলামি ধারার ব্যাংক

সংবাদ থেকে
দীর্ঘদিনের চ্যালেঞ্জ ও স্থবিরতা কাটিয়ে ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে দেশের পূর্ণাঙ্গ ইসলামি ধারার ব্যাংকগুলো। জুলাইয়ের তুলনায় আগস্টে এসব ব্যাংকের আমানত, বিনিয়োগ, প্রবাসী আয় ও আমদানিতে প্রবৃদ্ধি দেখা গেছে। তবে একই সময়ে রপ্তানি আয় কমেছে। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগের মাসভিত্তিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
দেশে পূর্ণাঙ্গ ইসলামি ধারার ব্যাংক রয়েছে ১০টি। এগুলো হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, শাহ্জালাল ইসলামী ব্যাংক, স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক, আইসিবি ইসলামিক ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক। এর মধ্যে সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক একীভূত হয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠনের প্রক্রিয়ায় রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আগস্ট শেষে ইসলামি ধারার ব্যাংকগুলোর মোট জনবল দাঁড়িয়েছে ৪২ হাজার ১২৪ জনে। জুলাই শেষে এ সংখ্যা ছিল ৪২ হাজার ১১৫ জন। এসব ব্যাংকের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক তুলনামূলক ভালো অবস্থানে রয়েছে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗