পূজার লম্বা ছুটিতে জমে উঠেছে বিনোদন কেন্দ্রগুলো

সংবাদ থেকে
ঢাকা: শারদীয় দুর্গোৎসব ও সরকারি ছুটির টানা পাঁচ দিনের টানা অবকাশে রাজধানী ঢাকার বিনোদন কেন্দ্রগুলোতে এখন বইছে উৎসবের আমেজ। দুর্গা পূজার মূল আনুষ্ঠানিকতা ষষ্ঠী থেকে শুরু হয়ে ২১ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলেও, সাপ্তাহিক ছুটিসহ অতিরিক্ত ছুটি মিলিয়ে টানা ছুটি পাওয়ায় রাজধানীজুড়ে তৈরি হয়েছে আনন্দের আবাহন। অনেক নগরবাসী ঢাকার বাইরে ছুটি কাটাতে গেলেও, যারা রাজধানীতে রয়ে গেছেন তারা পরিবার-পরিজন নিয়ে ছুটে আসছেন বিভিন্ন বিনোদন কেন্দ্রে। যার মধ্যে অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে মিরপুরের জাতীয় চিড়িয়াখানা।
চিড়িয়াখানায় বানরের খাঁচার সামনে দর্শনার্থীদের ভিড়। ছবি: সারাবাংলা।
আজ চিড়িয়াখানা প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, সকল বয়সের মানুষের উপচে পড়া ভিড়। বিশেষ করে শিশু-কিশোরদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বাবার কাঁধে চেপে কিংবা মায়ের হাত ধরে ছোট ছোট পায়ে হেঁটে বেড়াচ্ছে দর্শনার্থী শিশুরা। চিড়িয়াখানার বাঘ, সিংহ, হরিণ, জিরাফ, বাঁদর ও নানা প্রজাতির পশুপাখি দেখে আনন্দে মেতে উঠেছে তারা। কেবল বন্যপ্রাণী দেখাই নয়, চিড়িয়াখানার ভেতরে থাকা শিশু পার্কে চড়ে এবং আনন্দময় খেলাধুলায় মেতে উঠে দারুণ সময় পার করছে ছোটরা।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗