হামের উপসর্গে আরও ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১
Source: Sarabangla / Bangladesh

সংবাদ থেকে
ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ২ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হামে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ৩১ শিশু।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া, এই সময়ে হামে আক্রান্ত ১০৩১ শিশুর মধ্যে নিশ্চিত হামে ৩৬ শিশু এবং সন্দেহজনক হামে ৯৯৫ শিশু শনাক্ত হয়েছে।
Original report: Sarabangla
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗