24 October 2026, 06:48 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

সাজেকে পর্যটকদের গাড়িবহরে গুলি, আহত ৬ সেনা ও পুলিশ সদস্য

Source: Pahar Barta / Bangladesh

সংবাদ থেকে

রাঙামাটির সাজেক পর্যটন ভ্যালি থেকে ফেরার পথে পর্যটকদের বহরে প্রথমে গুলি চালানোর অভিযোগ উঠেছে ইউপিডিএফের সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে। এ সময় সেনাবাহিনী ও পুলিশের ছয় সদস্য ইট-পাটকেলের আঘাতে আহত হয়েছেন বলে জানিয়েছেন রাঙামাটির পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম। তবে গোলাগুলির ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তিনি।

আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা আড়াইটায় রাঙামাটি পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার। তিনি বলেন, সাজেকে আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে পুলিশ ও সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তায় নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িত সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব বলেন, সাজেক গণ অধিকার রক্ষা কমিটি’ ও ‘সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের’ ডাকা সড়ক অবরোধের কারণে সাজেক পর্যটন ভ্যালিতে প্রায় তিন হাজার পর্যটক আটকা পড়েন। তাঁদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে পুলিশ ও সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তায় খাগড়াছড়ি সদরে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়।

Original report: Pahar Barta

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending