তারেক রহমানের জাপান সফরে অংশ নিতে পারবেন না রাষ্ট্রদূত দাউদ আলী
সূত্র: Sarabangla / বাংলাদেশ

সংবাদ থেকে
ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরে সেখানে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলীকে অংশ না নেওয়ার নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর প্রধানমন্ত্রীর টোকিও সফর নির্ধারিত রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, রাষ্ট্রদূত দাউদ আলীর অনুপস্থিতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম টোকিওতে অবস্থান করবেন এবং প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি ও ব্যবস্থাপনা তদারক করবেন।
উচ্চ পর্যায়ের কোনো কূটনৈতিক সফরের আগে রাষ্ট্রদূতকে এমন নির্দেশ দেওয়ার ঘটনা ‘ব্যতিক্রমী’ বলে জানিয়েছেন কূটনীতিকরা।
মূল প্রতিবেদন: Sarabangla
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



