
সবজির দাম কেজিতে কমেছে ১০ থেকে ২০ টাকা
মেহেরপুরের বাজারে গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে বিভিন্ন ধরনের সবজির দাম কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে। তবে মাছের বাজারে দামের তেমন কোনো পরিবর্তন নেই। সবজির দাম কিছুটা কমলেও ক্রেতাদের উপস্থিতি কম থাকায় আশানুরূপ বেচাকেনা হচ্ছে না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। অন্যদিকে, পাইকারি ব্যবসায়ীদের দোকানের সামনে খুচরা মাছ বিক্রির কারণে সাধারণ খুচরা ব্যবসায়ীরা ক্রেতা সংকটে পড়ছেন বলে অভিযোগ উঠেছে।
গতকাল শুক্রবার সকালে মেহেরপুর শহরের বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়। বাজারে শীতকালীন সবজির পাশাপাশি সারা বছর পাওয়া যায়—এমন সবজিও বিক্রি হচ্ছে। গত সপ্তাহের তুলনায় কিছু পণ্যের দাম কমলেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে পুরোপুরি স্বস্তি ফিরেছে কি না, তা নিয়ে ক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে।
বাজার ঘুরে দেখা যায়, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, বেগুন, শসা, আলু, লাউ, পেঁপে, বরবটি, পটল, ঢ্যাঁড়স, ঝিঙে, করলা, কাকরোল, শিম, ফুলকপি ও মুলাসহ বিভিন্ন ধরনের সবজি বিক্রি হচ্ছে। তবে দাম কমার পরও ক্রেতাদের কেনাকাটা তুলনামূলক কম। এতে প্রত্যাশিত বেচাকেনা না হওয়ায় ব্যবসায়ীরা হতাশা প্রকাশ করেছেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗