ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৫১২

সংবাদ থেকে
দেশে গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫১২ জন। এইডিস মশাবাহিত এ রোগে এ নিয়ে চলতি বছর ৩৬৮ জনের প্রাণ গেল। এর মধ্যে অক্টোবর মাসের ২১ দিনেই প্রাণ গেছে ১২৩ জনের। আর হাসপাতালে মোট ভর্তি রোগী বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৮ হাজার ৫০২ জনে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার হাসপাতালে একজন করে এবং ময়মনসিংহ বিভাগের বাইরে দুজন মারা গেছেন।
নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার হাসপাতালে ১১১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার হাসপাতালে ১৪৬ জন ভর্তি হন। এ দুই সিটির বাইরে ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ভর্তি হন ২৫০ জন।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗