দুর্গাপূজায় আনসার-ভিডিপির হাতে আটক ৪৯, উদ্ধার ১৫ শিশু
সূত্র: Dhaka News24 / অপরাধ

সংবাদ থেকে
নিউজ ডেস্ক: শারদীয় দুর্গোৎসব-২০২৬ উপলক্ষে সারাদেশের ৩৩ হাজার ১৬৫টি পূজামণ্ডপের নিরাপত্তায় ২ লাখ ১২ হাজার ৮১৮ জন আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছিল। উৎসবকেন্দ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে ১৩১টি ঘটনায় প্রতিরোধমূলক ও তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হয়েছে।
এ সময় ২৪টি পৃথক ঘটনায় ৪৯ জনকে আটক এবং ১৫ শিশুকে উদ্ধার করা হয়। দায়িত্ব পালনকালে চার আনসার-ভিডিপি সদস্যের মৃত্যু হয়েছে। আহত ও অসুস্থ হয়েছেন আরও ১৭ জন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিবের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
মূল প্রতিবেদন: Dhaka News24
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



