দিলীপ আগরওয়ালের গ্রেপ্তারের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে বাজুস

সংবাদ থেকে
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সাবেক সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালার গ্রেপ্তারের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে বাজুস। সংগঠনটি বলেছে, কোনো ব্যক্তির বিরুদ্ধে ওঠা অভিযোগের কারণে পুরো জুয়েলারি খাতকে নেতিবাচকভাবে উপস্থাপন করা সমীচীন নয়। বাজুস সব সময় অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে এবং কোনো অসংগতি বা অনৈতিক কর্মকাণ্ডকে সমর্থন করে না।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বাজুসের প্রেসিডেন্ট এনামুল হক খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিক্রিয়া জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সোমবার ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তারের বিষয়টি বাজুসের নজরে এসেছে। এ ঘটনাকে কেন্দ্র করে সংবাদ প্রচারের ক্ষেত্রে দেশের সামগ্রিক জুয়েলারি খাতের ভাবমূর্তি রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে সংগঠনটি।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



