ক্যান্সার চিকিৎসায় আশার আলো জ্বালছে এ ভ্যাকসিন !
Source: Chandpur Times / Bangladesh

সংবাদ থেকে
ক্যান্সার চিকিৎসায় নতুন আশার আলো জ্বালছে একটি ভ্যাকসিন। নতুন এ ভ্যাকসিন একটি নির্দিষ্ট ওষুধের সঙ্গে ব্যবহার করে ত্বকের ক্যান্সার আবার ফিরে আসার ঝুঁকি কমানোর সাফল্য পাওয়া গেছে।
ভ্যাকসিনটি তৈরি করেছে যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানি মার্ক ও মডার্না। উচ্চঝুঁকির মেলানোমা বা ত্বকের ক্যান্সারে আক্রান্ত রোগীদের অস্ত্রোপচারের পর এ ভ্যাকসিন দেয়া হয়।
প্রাথমিক পরীক্ষার ফলাফলে দেখা গেছে,শুধু কিট্রুডা নামের একটি ক্যান্সারের ওষুধ ব্যবহার করার তুলনায় ভ্যাকসিন ও কিট্রুডা একসঙ্গে দিলে রোগীরা বেশি সময় ক্যান্সারমুক্ত থাকতে পেরেছেন। একই সঙ্গে ক্যান্সার শরীরের অন্য অঙ্গে ছড়িয়ে পড়ার ঝুঁকিও কমেছে।
Original report: Chandpur Times
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗

