২৩ অক্টোবর ২০২৬, ১৯:২২ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

সুন্দরবনে এলএনজি টার্মিনাল নির্মাণের প্রতিবাদে খুলনায় মানববন্ধন

সূত্র: Sarabangla / বাংলাদেশ

সংবাদ থেকে

খুলনা: সুন্দরবনের আকরাম পয়েন্টে প্রস্তাবিত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল নির্মাণের উদ্যোগের প্রতিবাদে খুলনায় মানববন্ধন করেছেন বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের কর্মীরা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) নগরীর প্রেস ক্লাবের সামনে আয়োজিত এ কর্মসূচি থেকে সুন্দরবনের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা, স্থানীয় মানুষের জীবন-জীবিকা সুরক্ষা এবং নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর দাবি জানানো হয়।

‘আমরাই আগামী’, ‘ক্লাইমেট কানেক্টস’, ‘রিগ্লোবাল’, ‘প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম, খুলনা’, ‘ক্লিন’ এবং ‘বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন এক্সটার্নাল ডেট’ (বিডাব্লিউজিইডি)-সহ বিভিন্ন পরিবেশবাদী সংগঠন যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, সুন্দরবন-সংলগ্ন আকরাম পয়েন্টে এলএনজি টার্মিনাল নির্মিত হলে সামুদ্রিক ও উপকূলীয় পরিবেশ, জীববৈচিত্র্য এবং প্রাকৃতিক প্রতিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। সামুদ্রিক পরিবেশের ক্ষতি ও মাছের প্রাপ্যতা কমে গেলে স্থানীয় জেলেরা তাদের প্রধান জীবিকা ও আয়ের উৎস হারানোর ঝুঁকিতে পড়বেন। এতে উপকূলীয় মানুষের খাদ্যনিরাপত্তা, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষাব্যবস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা ও পরিবেশের ওপর সম্ভাব্য প্রভাব যথাযথভাবে মূল্যায়ন না করে এ ধরনের প্রকল্প এগিয়ে নেওয়া উচিত নয় বলে মন্তব্য করেন তারা।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর