জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত ডিজিএম সিরাজ উদ্দিনের ইন্তেকাল
সূত্র: Chattogram Pratidin / বাংলাদেশ

সংবাদ থেকে
চট্টগ্রামের পটিয়া উপজেলার ভেল্লাপাড়া মিয়াবাড়ির বাসিন্দা জনতা ব্যাংক পিএলসির অবসরপ্রাপ্ত উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মোহাম্মদ সিরাজ উদ্দিন ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ২টা ৪০ মিনিটের দিকে তিনি গ্রামের বাড়িতে মারা যান। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি স্ত্রী ও তিন ছেলে রেখে গেছেন।
আগামীকাল শুক্রবার (২৩ অক্টোবর) জুমার নামাজের পর ভেল্লাপাড়া উত্তর দেয়াং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
মূল প্রতিবেদন: Chattogram Pratidin
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



