শায়েস্তাগঞ্জের জসিম উদ্দিন সৌদি আরবে দুর্ঘটনায় নিহত
সংবাদ থেকে
স্টাফ রিপোর্টার ॥ সৌদি আরবের দাম্মাম শহরে সড়ক দুর্ঘটনায় জসিম উদ্দিন (২৫) নামের এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টার দিকে দ্রুতগতির একটি প্রাইভেটকারের চাপায় তিনি নিহত হন বলে জানিয়েছেন তার স্বজনেরা।
জসিম উদ্দিন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার সুদিয়াখলা গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে। প্রায় তিন বছর আগে তিনি জীবিকার সন্ধানে সৌদি আরবে যান। পরিবারের সদস্যদের ভাষ্য, ঘটনার দিন কর্মস্থল থেকে ফেরার পথে একটি দ্রুতগতির প্রাইভেটকার জসিমকে চাপা দেয়।
এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জসিমের চাচা মো. পন্ডিত কামাল বলেন, দুই ভাই ও দুই বোনের মধ্যে জসিম ছিলেন সবার ছোট। পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানোর আশায় তিনি সৌদি আরবে গিয়েছিলেন।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗