বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর দেবে বাংলাদেশ

সংবাদ থেকে
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে আগামী ২৬ অক্টোবর দেশটিতে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে তিনটি বিষয়ের ওপর জোর দেবে বাংলাদেশ। এগুলো হলো দুই দেশের মধ্যে বড় বিনিয়োগ, বাণিজ্য, দক্ষ জনশক্তি রপ্তানি ও উন্নয়ন সহযোগিতা বাড়ানো। চলতি সফরে বেশ কয়েকটি নতুন চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তুতি নেওয়া হয়েছে।
কূটনৈতিক ও অর্থনৈতিক বিবেচনায় সফরটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে কূটনীতিক বিশ্লেষকরা মনে করছেন। কারণ অবকাঠামো, যোগাযোগ, বিদ্যুৎ, মানবসম্পদ উন্নয়ন ও প্রযুক্তি খাতের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী জাপান বাংলাদেশের উন্নয়নযাত্রায় ব্যাপক ভূমিকা রাখছে। জাপান ও বাংলাদেশের সঙ্গে চলমান সম্পর্ককে আরও নতুন মাত্রায় নিয়ে যেতে চায়।
বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের ক্রমবর্ধমান বাজার, তরুণ জনশক্তি এবং আঞ্চলিক যোগাযোগের সম্ভাবনা জাপানি বিনিয়োগকারীদের কাছে নতুন সুযোগ তৈরি করছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

