সিরাজগঞ্জে বিশ্বাস সুপার মার্কেটে অগ্নিকাণ্ড
Source: Sarabangla / Bangladesh

সংবাদ থেকে
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিশ্বাস সুপার মার্কেটের কয়েকটি গোডাউন, মেশিন ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল পুড়ে গেছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার চান্দাইকোণা বন্দরের বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, মার্কেটের ব্যবসায়ী মো. জহুরুল ইসলামের তুলার গোডাউন ও লেপ-তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশে ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে রায়গঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় তিন ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
Original report: Sarabangla
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗