মঈন খানকে দেখতে গেলেন রাষ্ট্রপতি
Source: Sarabangla / Bangladesh

সংবাদ থেকে
ঢাকা: চিকিৎসাধীন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান রাষ্ট্রপতি। সেখানে তিনি মঈন খানের চিকিৎসার খোঁজখবর নেন।
এ সময় হুইলচেয়ারে বসে রাষ্ট্রপতির সঙ্গে কথা বলেন মঈন খান। হাসপাতালে উপস্থিত ছিলেন হৃদ্রোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারসহ অন্য চিকিৎসকেরা।
Original report: Sarabangla
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗