২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

স্বাস্থ্য পরীক্ষা শেষে কারাগারে ফিরলেন দীপু মনি

সূত্র: Arthosuchak / স্বাস্থ্য

সংবাদ থেকে

সাবেক শিক্ষামন্ত্রী ও সংসদ সদস্য ডা. দীপু মনিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছিল। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসে। সেখানে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় মেডিকেল চেকআপ শেষে দুপুর সোয়া ১২টার দিকে পুলিশি পাহারায় তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি পুলিশের ইন্সপেক্টর নাসির উদ্দিন সরকার। তিনি জানান, ডা. দীপু মনিকে প্রাথমিক মেডিকেল পরীক্ষার জন্য ঢামেক হাসপাতালে আনা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে পুনরায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

মূল প্রতিবেদন: Arthosuchak

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর