২৮ অক্টোবর ২০২৬, ১৯:২২ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

ইউরোপের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে ঋণসংকট, উদ্বেগে বিনিয়োগকারীরা

সূত্র: Arthosuchak / আন্তর্জাতিক

সংবাদ থেকে

ইউরোপের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি ফ্রান্সের ঋণসংকট ঘিরে উদ্বেগ বাড়ছে বিনিয়োগকারীদের মধ্যে। সরকারি ঋণের ক্রমবৃদ্ধি, বড় বাজেট ঘাটতি, দুর্বল অর্থনৈতিক প্রবৃদ্ধি ও রাজনৈতিক অস্থিরতার কারণে দেশটির আর্থিক পরিস্থিতি নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে ফ্রান্সের সংকট ইউরোজোনের অন্য দেশগুলোতেও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা।

মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসির শুক্রবার (২৩ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহে ফ্রান্সের ১০ বছর মেয়াদি সরকারি বন্ডের সুদের হার ৫ শতাংশ ছাড়িয়েছে। ২০০২ সালের পর এই প্রথম দেশটির বন্ডের সুদের হার এ পর্যায়ে পৌঁছেছে।

এদিকে ফ্রান্স ও জার্মানির ১০ বছর মেয়াদি সরকারি বন্ডের সুদের হারের ব্যবধান বৃহস্পতিবার ১৭০ বেসিস পয়েন্ট ছাড়িয়ে যায়। ২০১০-এর দশকের শুরুর ইউরোজোন ঋণসংকটের পর এই ব্যবধান এত বেশি হয়নি। ফরাসি সরকারের ঋণখেলাপির ঝুঁকির বিপরীতে বিমা ব্যয়ও একই সময়ের পর সর্বোচ্চ পর্যায়ে উঠেছে।

মূল প্রতিবেদন: Arthosuchak

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর