অধ্যাপক ডা. রিদওয়ানউর রহমানের স্মরণে স্বাস্থ্যসেবা ক্যাম্প, সেবা পেলেন আড়াই হাজারের বেশি রোগী

সংবাদ থেকে
ঈদের ছুটিতে গ্রামে ফিরে স্থানীয় হাটে বিনা মূল্যে রোগী দেখতেন অধ্যাপক ডা. মো. রিদওয়ানউর রহমান। তাঁর সেই মানবিক চিকিৎসাসেবার স্মৃতি ধরে রাখতে তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সাতকানিয়ায় আয়োজন করা হয়েছে বিনামূল্যের স্বাস্থ্যসেবা ক্যাম্প।
শুক্রবারের এ আয়োজনে আড়াই হাজারের বেশি রোগী চিকিৎসাসেবা ও ওষুধ পেয়েছেন। চোখের সমস্যায় আক্রান্ত রোগীদের দেওয়া হয়েছে চশমা। ছানি অস্ত্রোপচারের জন্য নিবন্ধন করেছেন প্রায় ৯৭ জন।
প্রয়াত চিকিৎসকের পরিবারের উদ্যোগে শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার কাঞ্চনা গ্রামের আমিলাইষ-কাঞ্চনা বঙ্গ চন্দ্র ঘোষ ইনস্টিটিউট (কাঞ্চনা হাইস্কুল) মাঠে ‘মেমোরিয়াল হেলথ ক্যাম্প, চক্ষু শিবির ও ছানি বাছাই-২০২৬’ শীর্ষক এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗