সব সমুদ্রসৈকত বন্ধ করল আমিরাত

সংবাদ থেকে
সংযুক্ত আরব আমিরাতের উম্ম আল কুওয়াইন উপকূলে ট্যাংকার থেকে সমুদ্রে তেল ছড়িয়ে পড়ার কারণে দেশটির সব সমুদ্র সৈকত ও উপকূলীয় এলাকা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) আরব আমিরাতের জলবায়ু পরিবর্তন ও পরিবেশ মন্ত্রণালয় এক বিবৃতির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। খবর আল-জাজিরার
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া ওই বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, দেশের রিমোট মনিটরিং বা পর্যবেক্ষণ ব্যবস্থার মাধ্যমেই মূলত এই তেল ছড়িয়ে পড়ার ঘটনাটি শনাক্ত করা হয়। এর ফলে শারজাহ, আজমান ও উম্ম আল কুওয়াইনের বিভিন্ন এলাকার বাসিন্দারা বাতাসে তীব্র ও অস্বাভাবিক দুর্গন্ধ অনুভব করেন। তবে তেল থেকে ছড়িয়ে পড়া এই দুর্গন্ধের কারণে বাসিন্দাদের স্বাস্থ্যের ওপর বড় কোনো ঝুঁকির আশঙ্কা নেই বলে জানিয়েছে মন্ত্রণালয়।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗