হাম উপসর্গে ৭ জনের মৃত্যু
Source: Arthosuchak / Bangladesh

সংবাদ থেকে
সারাদেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাত জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ের মধ্যে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। একই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৩৫ জন।
শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হাম উপসর্গে দেশে ১ হাজার ১১০ শিশুর মৃত্যুর হয়েছে। এ সময় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০৪ শিশু। এ নিয়ে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে শিশুর মৃত্যু ১ হাজার ২১৪ জনে পৌঁছেছে।
Original report: Arthosuchak
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗