26 October 2026, 19:38 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

টানা ছুটি ও শীতের আগমনে সবজির বাজারে স্বস্তি

Source: Sarabangla / Bangladesh

সংবাদ থেকে

টানা ছুটিতে ফাঁকা রাজধানীর কাঁচা বাজারে উঠেছে শীতকালীন সবজি শিম, ফুলকপি ও মুলা। শীতের সবজির আগমনে কমেছে কিছু সবজির দাম। ক্রেতার চেয়ে সবজির সরবরাহ বাড়ায় কিছুটা স্বস্তি ফিরেছে বাজারে। এছাড়া নিম্নবিত্ত মানুষের সস্তা আমিষের জোগান দেওয়া ডিমের দামও গত সপ্তাহের তুলনায় কমেছে।

শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাসাবো বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি ফুলকপি, ঝিঙা, লাউ, কচুমুখি ও পটোল বিক্রি হচ্ছে ৮০ টাকায়। বেগুন ও কাঁকরোলের কেজি ৮০ টাকা। শীতের আগাম জাতের মুলা ও ঢ্যাঁড়সের দামও কেজিপ্রতি ৭০ টাকা। তবে আগাম শিম কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে কেজিতে ১২০ টাকা। আর প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। বর্তমানে তুলনামূলক কম দামে পাওয়া যাচ্ছে পেঁপে ও মিষ্টিকুমড়া। প্রতি কেজি পেঁপে ৩০ টাকা এবং মিষ্টিকুমড়া ৫০ টাকায় বিক্রি হচ্ছে। তবে ফুলকপি ও বাঁধাকপি প্রতি পিস ৭০ টাকায় বিক্রি হয়।

Original report: Sarabangla

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending