মেহেরপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযান, এক রাতেই আটক ৪৯
Source: Meherpur Pratidin / Bangladesh

সংবাদ থেকে
মাদক ও কিশোর গ্যাং বিরোধী অভিযান চালিয়ে এক রাতেই ৪৯ জনকে আটক করেছে মেহেরপুর জেলা পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির।
আটককৃতদের মধ্যে মেহেরপুর সদর থানায় ৪৬ জন ও গাংনী থানায় তিন জন রয়েছে। আটক কৃতদের মধ্যে গাংনী থানার তিনজনসহ ২৬ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের অভিভাবকদের ডেকে মুচলেকায় নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ২৩ জনকে আটক করেছে পুলিশ।
Original report: Meherpur Pratidin
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗