শেরপুরের নালিতাবাড়ীতে মাংসের তিন দোকানকে ১৫ হাজার টাকা জরিমানা
সূত্র: Dainik Jahan / বাংলাদেশ

সংবাদ থেকে
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বিভিন্ন বাজারে মাংসের দোকানে অভিযান চালিয়ে স্বাস্থ্যবিধি লঙ্ঘন ও অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ‘পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১’ অনুযায়ী এ জরিমানা আদায় করা হয়।
শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) জেলা প্রশাসন, শেরপুরের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু সায়েমসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানকালে মাংসের দোকানগুলোর স্বাস্থ্যসম্মত পরিবেশ, মাংসের গুণগত মান এবং সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান সঠিকভাবে প্রতিপালন করা হচ্ছে কি না, তা নিবিড়ভাবে তদারকি করা হয়। নিয়মের ব্যত্যয় ঘটায় তিনটি দোকানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
মূল প্রতিবেদন: Dainik Jahan
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

