১১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে চীনা নাগরিকসহ ৪ জন রিমান্ডে

সংবাদ থেকে
অনলাইন ট্রেডিং ও ব্লক ট্রেড শেয়ারে বিনিয়োগের বিপরীতে আকর্ষণীয় লভ্যাংশ দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রায় ১১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় চার আসামির তিন দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ডে নেওয়া আসামিদের মধ্যে দুজন চীনা নাগরিক।
শুক্রবার (২৩ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।প্রসিকিউশন বিভাগের এসআই এসআই মহিন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
রিমান্ডে নেওয়া আসামিরা হলেন— রুহুল আমিন বিশ্বাস (২৬), শেখ সানজিদা মনসুর সিথি (২৩), চীনা নাগরিক চ্যান লং জি (৩৬) ও ওয়াং শিওয়েই (৩৫)। গত ২২ অক্টোবর রাজধানীর আদাবর ও বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗