২৫ অক্টোবর ২০২৬, ২২:৫৩ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

যুবদলের কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদককে রাজশাহী মহানগর যুবদলের সম্মাননা স্মারক প্রদান

সূত্র: Silkcity News / বাংলাদেশ

সংবাদ থেকে

আগামী ২৭ অক্টোবর ২০২৬ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি উপলক্ষে রাজশাহী মহানগর যুবদলের উদ্যেগে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোঃ নূরুল ইসলাম নয়ন (এমপি) কে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

শুক্রবার, বিকেল ৫ টায় ঢাকার নয়া পল্টনে যুবদলের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এর হাতে রাজশাহী মহানগর যুবদলের পক্ষ থেকে প্রতিষ্ঠা বার্ষীকির সম্মানা স্মারক তুলে দেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম জনি। এসময় উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রেজাউল কবির পল, সিনিয়র যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন তারেক, সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া, সহ-সভাপতি রফিক আহমেদ ডলার, ফিরোজ আবদুল্লাহ, সহ-সভাপতি (দপ্তর সম্পাদক) নূরুল ইসলাম সোহেল, যুগ্ম-সাধারণ সম্পাদক (সহ-দপ্তর সম্পাদক) মিনহাজুল ইসলাম ভূইয়াসহ যুবদল কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম জনি বলেন আগামী ২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি উপলক্ষে রাজশাহী মহানগর যুবদলের পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মাদ নূরুল ইসলাম নয়ন এমপি কে রাজশাহীতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষীকির কর্মসূচিতে দাওয়াত করার জন্য রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম রবির সাথে আলোচনা করে ঢাকায় যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এবং রাজশাহী মহানগর যুবদলের পক্ষ থেকে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদককে সম্মাননা স্মারক প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আজ বিকেল ৫টায় রাজশাহী মহানগর যুবদলের সম্মাননা স্মারক ক্রেষ্ট কেন্দ্রীয় কার্যালয়ে আবদুল মোনায়েম মুন্না ভাই এবং নূরুল ইসলাম নয়ন ভাইয়ের হাতে রাজশাহী মহানগর যুবদলের পক্ষ থেকে তুলে দিতে পেরে আমরা রাজশাহী মহানগর যুবদল আনন্দিত এবং গর্বিত।

শরিফুল ইসলাম জনি আরও বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বাংলাদেশের সর্ববৃহত যুবসংগঠন, মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) ১৯৭৮ সালে ২৭ অক্টোবর যুবদল প্রতিষ্ঠা করেছিলেন।

মূল প্রতিবেদন: Silkcity News

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

একই ঘটনা

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর