২৪ অক্টোবর ২০২৬, ২১:৩৪ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

‘কুইন্স কমনওয়েলথ পদক পেলেন বাংলাদেশের আনান মুস্তাফিজ’

সূত্র: Dhaka News24 / বাংলাদেশ

সংবাদ থেকে

বাংলাদেশের শিক্ষার্থী আনান মুস্তাফিজ কুইন্স কমনওয়েলথ রাইটিং প্রতিযোগিতায় টানা দ্বিতীয়বারের মত অ্যাওয়ার্ড পেয়েছে। রয়্যাল কমনওয়েলথ সোসাইটি ইমেইলের মাধ্যমে আনানকে তার এই আন্তর্জাতিক স্বীকৃতির কথা জানিয়েছে।রাজধানীর অ্যাপল ট্রি ইন্টারন্যাশনাল স্কুলের গ্রেড সিক্সের শিক্ষার্থী আনান মুস্তাফিজের লেখার শিরোনাম ছিল ‘দ্য রিদম অব আইডেন্টিটি’।

আনানের লেখাটি ছিল কমনওয়েলথভুক্ত দেশগুলোর সংস্কৃতি বিনিময় সম্পর্কে। আনান লিখেছে, বৃষ্টিভেজা এক বিকেলে জামাইকান কিশোরী আমারা’র সাথে তার পরিচয় ঘটে এবং মেয়েটি বাংলাদেশের সংস্কৃতি ও কৃষ্টি সম্পর্কে জানতে চায়।

আমারা’কে আনান খাবারের মাধ্যমে দেশের সংস্কৃতি, ইতিহাস ও মানুষের জীবনযাত্রার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। ভাত, ডাল, বেগুন ভাজা ও ইলিশের মতো খাবারের মধ্য দিয়ে সে বাংলাদেশের নদী, কৃষি, মানুষের দৈনন্দিন জীবন, অর্থনৈতিক বাস্তবতা এবং উৎসবের ঐতিহ্যের কথা তুলে ধরে।

মূল প্রতিবেদন: Dhaka News24

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর