২৪ অক্টোবর ২০২৬, ২১:৪৯ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

ঝালকাঠিতে পালটাপালটি মানববন্ধনের ঘোষণা, ১৪৪ ধারা জারি

সূত্র: Sarabangla / বাংলাদেশ

সংবাদ থেকে

‎বরিশাল: ‎ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়ন বিভক্তি প্রস্তাবের পক্ষে-বিপক্ষে পালটাপালটি মানববন্ধনের ঘোষণা দেওয়ার ঘটনায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। জননিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গালুয়া বাজার এলাকায় এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ২টা থেকে শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১২টা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলে আদেশ দেওয়া হয়েছে।

‎উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরী স্বাক্ষরিত আদেশে গালুয়া বাজার এলাকায় সমাবেশের উদ্দেশ্যে প্রবেশ, মাইক বা শব্দবর্ধক যন্ত্রের ব্যবহার এবং নির্ধারিত এলাকার মধ্যে পাঁচ বা ততোধিক ব্যক্তির একত্রে চলাচল, সমাবেশ, মিছিল ও সভা নিষিদ্ধ করা হয়েছে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর