২৯ অক্টোবর ২০২৬, ০২:৫১ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

মধ্যপ্রাচ্যের সংকট নিরসনে ইস্তাম্বুলে ৮ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

সূত্র: Daily Probaha / বাংলাদেশ

সংবাদ থেকে

প্রবাহ রিপোর্ট : মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের বিস্তার ঠেকানো, হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা এবং সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনায় বসেছেন ইউরোপ ও মধ্যপ্রাচ্যের আট দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে নজিরবিহীন এক বৈঠকে ফিলিস্তিন, ইয়েমেন এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মতো গুরুত্বপূর্ণ বিষয়ও আলোচনায় এসেছে।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, বৈঠকে অংশ নিয়েছেন যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইতালির পররাষ্ট্রমন্ত্রীরা। তাদের সঙ্গে আলোচনায় বসেছেন নতুন গঠিত ‘আর৪’ গোষ্ঠীর চার সদস্যদেশ—তুরস্ক, সৌদি আরব, পাকিস্তান ও মিসরের প্রতিনিধিরা।

বসফরাস প্রণালির তীরবর্তী একটি হোটেলে এ আলোচনা শুরু হয়। এর আগে ইউরোপীয় দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতিনিধিরা পৃথক বৈঠক করেন।

মূল প্রতিবেদন: Daily Probaha

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর