২৭ অক্টোবর ২০২৬, ১৫:১২ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

এনসিপির সমাজকল্যাণবিষয়ক সম্পাদক হলেন অ্যাডভোকেট সাকিল আহমাদ

সূত্র: Meherpur Pratidin / বাংলাদেশ

সংবাদ থেকে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন কেন্দ্রীয় কমিটিতে সমাজকল্যাণবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আইনজীবী ও তরুণ রাজনৈতিক সংগঠক অ্যাডভোকেট সাকিল আহমাদ।

এর আগে তিনি দলটির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। নতুন এই দায়িত্বের মধ্য দিয়ে দলের সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর ভূমিকা আরও বিস্তৃত হওয়ার সুযোগ তৈরি হয়েছে।

অ্যাডভোকেট সাকিল আহমাদ আইন পেশার পাশাপাশি দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। এনসিপির কেন্দ্রীয় পর্যায়ে দায়িত্ব পালনের সময় তিনি দলটির সাংগঠনিক কার্যক্রম ও রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় ভূমিকা রাখেন। পরবর্তী সময়ে মেহেরপুর জেলায় দলটির সাংগঠনিক কার্যক্রমেও নেতৃত্ব দেন।

মূল প্রতিবেদন: Meherpur Pratidin

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর