8 November 2026, 07:41 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

কোটি টাকা ব্যয়ে নির্মাণ, কয়েক মাসেই ধসের কবলে মিরপুর-সাহাপুর সড়ক

Source: Sarabangla / Bangladesh

সংবাদ থেকে

চাঁদপুর: নির্মাণের কয়েক মাসের মধ্যেই ভাঙনের কবলে পড়েছে চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার মিরপুর-সাহাপুর সড়ক। সড়কের একাধিক স্থানে ভাঙন দেখা দেওয়ার পাশাপাশি নিচের মাটি সরে পাশের মাছের ঘেরে পড়ে যাচ্ছে। এতে সড়কের ভিত্তি ক্রমেই দুর্বল হয়ে পড়ছে। দ্রুত ব্যবস্থা না নিলে সড়কের বড় একটি অংশ ধসে গিয়ে যান চলাচল বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

সরেজমিনে দেখা যায়, সড়কের ভাঙা অংশ দিয়ে নিচের মাটি সরে পাশের মাছের ঘেরে পড়ে যাচ্ছে। কোথাও কোথাও সড়কের কিনারা ভেঙে গেছে। ফলে সড়কের ভিত্তি থেকে মাটি সরে গিয়ে ধসের ঝুঁকি তৈরি হয়েছে। স্থানীয়দের আশঙ্কা, ভাঙন অব্যাহত থাকলে অল্প সময়ের মধ্যেই সড়কের বড় অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নির্মাণের শুরু থেকেই সড়কটির কাজের মান নিয়ে প্রশ্ন ছিল। বর্ষা মৌসুমে পানির ওপর দিয়েই সড়ক নির্মাণের কাজ চালানোর অভিযোগও ওঠে। এ ছাড়া নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ করেছিলেন এলাকাবাসী। এসব বিষয়ে বিভিন্ন সময় গণমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়।

Original report: Sarabangla

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending