চাঁদপুর নৌ পুলিশের অভিযানে ২ লাখ ৪ হাজার মিটার জাল জব্দ

সংবাদ থেকে
মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে গত ৮ অক্টোবর থেকে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর ৭০ কিলোমিটার এলাকায় সকল ধরনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা শুরু হয়েছে। সারাদেশে ইলিশ আহরন, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ এবং ক্রয় বিক্রয় ২২ দিনের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু এত কিছুর পরও জেলেরা রাতের আঁধারে বিভিন্ন সময় জাল নিয়ে নদীতে নামে।
এরই ধারাবাহিকতায় গত ৮ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত মোট ১৫ দিনে ৭১ টি মামলার বিপরীতে চাঁদপুর নৌ পুলিশের অভিযানে ২ লক্ষ চার হাজার ৩৭৫মিটার জাল ও ৪৫ টি নৌকা এবং ১০ মণ ইলিশ মাছ জব্দ করা হয়েছে।
এছাড়া শিশুসহ ৩৭৯ জন জেলেকে আটক করা হয়েছে। ১০৩ জন শিশুকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। মোবাইল কোর্টের মাধ্যমে ৬৮ জনকে বিভিন্ন মেয়াদের সাজা ও জরিপানা করা হয়।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗