অবরোধে অচল পার্বত্য ২ জেলা
সূত্র: Silkcity News / বাংলাদেশ

সংবাদ থেকে
সাজেকে অবরোধকারীদের ওপর হামলার অভিযোগের প্রতিবাদে খাগড়াছড়িতে আধা বেলা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। শনিবার (২৪ অক্টোবর) ভোর ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচির ডাক দিয়েছে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ।
সকাল থেকেই খাগড়াছড়ি জেলা সদরসহ বিভিন্ন উপজেলার গুরুত্বপূর্ণ সড়কে টায়ার জ্বালিয়ে পিকেটিং করতে দেখা গেছে অবরোধকারীদের। এ ছাড়া খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের বাইল্ল্যাছড়ি, পানছড়ি সড়ক, সাজেক সড়কের বিভিন্ন স্থানে কাঠের গুড়ি, টায়ারে আগুন দেয় তারা।
কর্মসূচির কারণে খাগড়াছড়ি থেকে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রী ও দূরপাল্লার যাত্রীরা।
মূল প্রতিবেদন: Silkcity News
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



