২৬ অক্টোবর ২০২৬, ২০:৩২ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

কুয়াকাটা সৈকতে পর্যটন কার্নিভাল উপলক্ষ্যে ম্যারাথন

সূত্র: Sarabangla / বাংলাদেশ

সংবাদ থেকে

পটুয়াখালী: পর্যটন কার্নিভাল উপলক্ষ্যে কুয়াকাটায় বিচ ম্যারাথন ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) ভোর পাঁচটায় সৈকতের জিরো পয়েন্ট থেকে এ দৌড় শুরু হয়ে গঙ্গামতি সৈকতে শেষ হয়। দীর্ঘ ৬ কিলোমটারের এ দৌড়ে ৮০০ থেকে ৯০০ পর্যটক অংশগ্রহন করেন। পরে সেখানে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। ভিন্ন রকমের ঐতিহ্যবাহী পিঠার স্বাদ আর ঘ্রাণে উৎসবস্থলে ছড়িয়ে পড়ে গ্রামবাংলার চিরচেনা আমেজ। ম্যারাথনে অংশগ্রহনকারীরা সকালের স্নিগ্ধ পরিবেশ, সমুদ্রের উত্তাল ঢেউ আর সূর্যোদয়ের মনোমুগ্ধকর দৃশ্যের সঙ্গে তাল মিলিয়ে দৌড়াতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করলেও অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

দিনভর ভলিবল, সেলিব্রেটি ক্রিকেট ও সন্ধ্যায় সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আগামীকাল রোববার (২৫ অক্টোবর) ভোরে সৈকত পরিচ্ছন্নতা অভিযানের মধ্য দিয়ে শেষ হবে দুইদিনব্যাপী এ উৎসব।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর