সড়ক দুর্ঘটনায় দামুড়হুদার দুইজনসহ নিহত ৩, আহত ১৬
Source: Meherpur Pratidin / Bangladesh

সংবাদ থেকে
মুন্সীগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে দর্শনা ডিলাক্স পরিবহনের একটি কোচের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন। নিহতদের মধ্যে দুজন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের বাসিন্দা। এ ঘটনায় নিহতদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে।
নিহতরা হলেন, চুয়াডাঙ্গা শহরের স্টেডিয়ামপাড়ার বাসিন্দা দর্শনা ডিলাক্স কোচের সুপারভাইজার মো. রঞ্জু (৪৫), দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের পূর্বপাড়ার মিলন কুমারের ছেলে নওমুসলিম আব্দুল্লাহ ওরফে চন্দন (২১) এবং একই ইউনিয়নের শিবনগর গ্রামের মিজানুর রহমানের ছেলে সালাউদ্দিন (২৪)।
Original report: Meherpur Pratidin
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗