বিভ্রান্তিকর তথ্য প্রচার নিয়ে সতর্ক করল লন্ডনের বাংলাদেশ হাইকমিশন

সংবাদ থেকে
ওয়েব পোর্টালের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য প্রচারের ক্ষেত্রে সতর্ক করেছে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন। এতে মিশনের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে ভুল ধারণা ও বিভ্রান্তি সৃষ্টি করতে পারে বলে সতর্ক করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) বাংলাদেশ হাইকমিশন, লন্ডনের ফেসবুক পেজে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ হাইকমিশন, লন্ডনকে কেন্দ্র করে কিছু বিভ্রান্তিকর, অসত্য ও ভিত্তিহীন তথ্য প্রচার করা হচ্ছে, যা মিশনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার পাশাপাশি প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে ভুল ধারণা ও বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। তাই এ বিষয়ে প্রকৃত তথ্য তুলে ধরা এবং সংশ্লিষ্ট সকলের মধ্যে সঠিক ধারণা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



