সিসাদূষণের ঝুঁকিতে দেশের ৩৮.৪ শতাংশ শিশু

সংবাদ থেকে
দেশের ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩৮ দশমিক ৪ শতাংশ শিশুর রক্তে সিসার মাত্রা প্রতি ডেসিলিটারে পাঁচ মাইক্রোগ্রাম বা তার বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনায় রক্তে এই মাত্রাকে জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক হিসেবে বিবেচনা করা হয়।
পাঁচ বছরের কম বয়সী প্রতি ১০ শিশুর প্রায় চারজনের রক্তে সিসার মাত্রা উদ্বেগজনক পর্যায়ে। তাদের রক্তে প্রতি ডেসিলিটারে পাঁচ মাইক্রোগ্রাম বা তার বেশি সিসা পাওয়া গেছে। শিল্পাঞ্চলের আশপাশে বসবাসকারী শিশুদের পরিস্থিতি আরো উদ্বেগজনক।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও ইউনিসেফের ২০২৫ সালের বহুমাত্রিক গুচ্ছ জরিপের (এমআইসিএস) তথ্য অনুযায়ী, ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩৮ দশমিক ৪ শতাংশ শিশুর রক্তে সিসার মাত্রা প্রতি ডেসিলিটারে পাঁচ মাইক্রোগ্রাম বা তার বেশি।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗