29 October 2026, 12:16 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

মাদরাসায় দায়িত্ব পালন না করেও ১৩ বছর বেতন-ভাতা, তদন্তের পর এমপিও বাতিল

Source: Dainik Jahan / Bangladesh

সংবাদ থেকে

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কালাকুড়া নেছারিয়া দাখিল মাদরাসায় অফিস সহকারী পদে নিয়োগে অনিয়মের অভিযোগে মোবারক হোসেন নামে এক কর্মচারীর এমপিও বাতিল করা হয়েছে। সরকারি তদন্তে তাঁর নিয়োগে চরম অসংগতি ও জালিয়াতি ধরা পড়ে। অভিযোগ রয়েছে, মাদরাসায় একদিনও দায়িত্ব পালন না করে তিনি দীর্ঘ ১৩ বছর ধরে অবৈধভাবে সরকারি বেতন-ভাতা উত্তোলন করে আসছিলেন।

​এ ঘটনায় তৎকালীন সহকারী সুপার এবং বর্তমানে উপজেলার কলসপাড় নঈমী দাখিল মাদরাসার সুপার মাওলানা আব্দুস সামাদের বিরুদ্ধে নিয়োগপ্রক্রিয়ায় জালিয়াতি ও জাল স্বাক্ষর ব্যবহারের গুরুতর অভিযোগ উঠেছে।

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৩ সালে কালাকুড়া নেছারিয়া দাখিল মাদরাসায় অফিস সহকারী পদে মোবারক হোসেনের নিয়োগ হয়। তৎকালীন সহকারী সুপার মাওলানা আব্দুস সামাদ ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, স্বাক্ষর জালিয়াতি ও মনগড়া নিয়োগ কমিটি গঠনের মাধ্যমে অবৈধভাবে এই নিয়োগ সম্পন্ন করেন বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে মোবারক হোসেনকে এমপিওভুক্ত করা হয়।

Original report: Dainik Jahan

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending